গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কের উভয়পাশে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এরিপোর্ট পাঠানো পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।
এর আগে মাদরাসা ছুটির পর দুপুর পৌণে একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় জাবেরকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহন হন। তিনি মাদরাসাটির আলীম প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসা ছুটির পর দুপুর পৌনে ১টার দিকে আব্দুল্লাহ আল জাবের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ইতিপূর্বেও আমাদের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে গাজীপুর-২ আসনের এমপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ওপর একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও ফ্লাইওভার ব্রিজের কাজ হাতে নেওয়া হয়নি।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে যানচলাচল থমকে গেছে। মহাসড়ক থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করা হচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণের অপেক্ষা, চলছে ভোট গণনা
প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতি যাত্রায় বিলম্ব
ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান