বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Logo
×

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

‎ময়মনসিংহের ধোবাউড়ায় শেখ হোসেন আলী ওরফে এস কে হোসেন (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার দর্শা মন্তনী এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান শেখ হোসেন আলী। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে পাশে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৬টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ধোবউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, পরিবারের সাথে বীর মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলীর বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক মতবিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, মতবিরোধের কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, কীভাবে বাঁশঝাড়ে গেলেন, তা তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com