বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ সংসদে পাসের অপেক্ষায়

প্রথম সমাচার ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের বিধান রেখে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পাসের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি।

গত বৃহস্পতিবার সংসদীয় বিশেষ কমিটির প্রধান জয়নুল আবদিন এমপি জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে এই চূড়ান্ত প্রতিবেদনটি পেশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, মূল অধ্যাদেশে আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ করে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধারা ছিল, তাতে কিছু প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। তবে এই সংশোধনীর সুনির্দিষ্ট বিষয়গুলো প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

​অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা এই অধ্যাদেশটির মূল লক্ষ্য ছিল নির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের সভা-সমাবেশ, মিছিল ও প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রাখা।

বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা ফ্যাসিবাদী শাসনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই আইনটি আনা হয়। সংসদীয় বিশেষ কমিটি অধ্যাদেশটি পুরোপুরি বাতিলের পরিবর্তে কিছু পরিবর্তনের মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তর করার পক্ষে মত দিয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী সোমবার থেকে এই সুপারিশকৃত বিলগুলো পর্যায়ক্রমে সংসদে উত্থাপন করা হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যেই এসব অধ্যাদেশ অনুমোদন বা প্রত্যাখ্যানের বাধ্যবাধকতা রয়েছে।

পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...