শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Logo
×

একই আসনে চলতি বছর দু’বার নির্বাচন করেও এমপি হতে পারলেন না জামায়াত প্রার্থী দেলোয়ার

Icon প্রথম সমাচার ডেস্ক

চলতি বছর একই সংসদীয় আসন থেকে দু’বার জাতীয় নির্বাচনে অংশ নিয়েও সংসদ সদস্য (এমপি) হওয়া হলো না বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেনের।

ঠাকুরগাঁও-১ আসনে সাধারণ নির্বাচন ও পরবর্তীতে উপনির্বাচন-উভয়টিতেই প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন তিনি।

প্রথম ধাক্কা (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন):

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষের বিপরীতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে লড়েছিলেন দেলোয়ার হোসেন। সেই নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পরাজিত হন তিনি। সে সময় মির্জা ফখরুল পান ২ লাখ ২৮ হাজার ৭৪ ভোট, আর দেলোয়ার হোসেন পান ১ লাখ ৩২ হাজার ৫৬৪ ভোট।

দ্বিতীয় প্রচেষ্টা (উপনির্বাচন):

ত্রয়োদশ জাতীয় সংসদে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে নিয়ম অনুযায়ী গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শূন্য হওয়া এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে পুনরায় প্রতিদ্বন্দ্বিতায় নামেন দেলোয়ার হোসেন। তবে উপনির্বাচনেও ভাগ্যের চাকা ঘোরেনি তার। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোট পেয়ে জয়ী হন, আর জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

এর মাধ্যমে একই বছরে একই আসন থেকে সাধারণ নির্বাচন ও উপনির্বাচন-দুটিতেই অংশ নিয়ে দু’বারই পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন জামায়াত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন।

আরেফিন রিফাত/আমাদের

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com