জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে ইসি সচিবের বক্তব্য সত্য নয়। আগে থেকে ব্যালটে সিল, হাতে লেখা প্রিসাইডিং ও পোলিং অফিসারের পরিচয়পত্র প্রমাণ করে যে, ভোটে কারচুপি করেছে ক্ষমতাসীনরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ৩১ তারিখের লংমার্চ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে আগামীকাল ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে ৪১০ কিলোমিটার দীর্ঘ ‘লংমার্চ’ কর্মসূচির আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনে কিছুই হয়নি’-এমন মন্তব্য করে সচিব নিজেই অনিয়মকে বৈধতা দিয়েছেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতির প্রতিবাদে আয়োজিত এ লংমার্চটি আগের দুই দফার তুলনায় সবচেয়ে দীর্ঘ হতে যাচ্ছে। ঢাকা ও আশপাশের জেলা থেকে শুরু করে মোট ১৯টি জেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেবেন। বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান , ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার।

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: চরমোনাই
৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ
লংমার্চ সফলে যুব-ছাত্রসমাজের প্রতি লেবার পার্টির চেয়ারম্যানের আহ্বান