শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Logo
×

বাস থামিয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ

Icon প্রথম সমাচার ডেস্ক

এ সময় ডাকাত দলের সদস্যরা তার কাছে থাকা স্বর্ণ বের করে দিতে বলে। তিনি অস্বীকৃতি জানালে তাকে লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। মাথা সরিয়ে নেয়ায় আঘাতটি তার ডান কাঁধে লাগে। এতে তার কাঁধের হাড় ভেঙে যায়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করে প্যান্টের বেল্টের নিচে বিশেষভাবে তৈরি পকেটে রাখা ১৫০ ভরি তেজাবি স্বর্ণের দণ্ড ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

মজিবর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ভয়ভীতি দেখিয়ে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর আহত মজিবর রহমান মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নেন। নিরাপত্তাহীনতার কারণে প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি মাগুরা ছেড়ে চলে যান। পরে ১৫ অক্টোবর মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দেন। এরপর ২৮ অক্টোবর রাতে পেনাল কোডের ১৭০, ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদারকে (৫৫)। তিনি ঝিনাইদহের গীতাঞ্জলি সড়কের গিনি হাউস নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক।

পরে একই মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া স্বর্ণের পাঁচটি বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া মামলায় পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা মো. জুয়েল হোসেন, তৌকির আহমেদ এবং মারুফ হোসেনের শ্বশুর ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট পাঁচজন গ্রেপ্তার হলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com