পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী
দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলে ১৭ জন শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ১৩ শিক্ষার্থীকে