ফেব্রুয়ারিতে জনগণ দুটি ভোট দিয়েছিল, তার একটিতে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, ‘আরেকটি ভোটে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। কিন্তু মানুষের সেই রায়কে তারা অপমান করেছে। তারা গণভোটের রায় এখনো বাস্তবায়ন করে নাই।’
দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ৭ দফা যেকোনো সময় একদফায় রূপান্তরিত হবে বলেও জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যদি সাত দফা মেনে নেন, তাহলে এক দফার পাথর চাপবে না। কিন্তু এটা যদি তারা ভালো ভালোই না মানেন, তাহলে এক দফার পাথরের নিচে পিষ্ঠ হয়ে যাবেন। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমাদের প্রতিটি লংমার্চ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘যদি জনগণের অধিকারকে পায়ের নিচে ফেলে দেওয়া হয় তাহলে বিরোধীদল বসে বসে আঙ্গুল চুষবে না। তখন আমাদের সাত দফা যেকোনো সময় এক দফায় রূপান্তরিত হবে। এক দফার কথা শুনলে কলিজা কাঁপে? কিন্তু আমরা কলিজা কাঁপাতে চাই না। ভালোই ভালোই মেনে নেন।’
জনগণের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সরকার যদি আমাদের গণভোটের গণরায় মেনে নেন তাহলে পরবর্তীতে আর লংমার্চের ডাক আমরা দেব না। কিন্তু যদি গণভোটের গণরায় না মানার অবস্থানেই জিদ ধরে বসে থাকেন, তাহলে আজকে ঢাকা থেকে এসেছি ঝিনাইদহে। কালকে আপনাদেরকে আহ্বান জানাবো এখান থেকে আপনারা চলে আসবেন ঢাকায়।’
লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশকে তারা একদলীয় এবং বাকশালী শাসনে নিয়ে এসেছে।’
পরে পথসভা শেষে লংমার্চের বহর রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা করে।

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির
সরকারকে লালকার্ড দেখানোর সময় আসছে: মামুনুল হক
‘আমার দেশ’ ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ : জামায়াত