বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

মার্কেট-শপিংমল খোলা রাখার সময় বাড়লো, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

প্রথম সমাচার ডেস্ক ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশের মার্কেট ও শপিংমল খোলা রাখার সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলতি এপ্রিল মাসে জ্বালানির চাহিদা পূরণে সরকারের প্রস্তুতি রয়েছে। শুধু তাই নয়, আগামী তিন মাসের সম্ভাব্য চাহিদা বিবেচনায় রেখে জ্বালানি মজুত বাড়ানোর কাজও চলমান রয়েছে।

তিনি আরও জানান, ১৫ এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে। এ সময় কৃষকদের যেন প্রয়োজনীয় ডিজেল পেতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে দায়িত্বশীলভাবে জ্বালানি ব্যবহার করতে হবে।

এর আগে, গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর দোকান ও মার্কেট খোলা রাখার সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হলো।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...