এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রনি উপজেলা যুব সংগঠনের সভাপতি। তাই তাঁকে আমরা দাওয়াত দিয়েছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাভোগ করেছেন, বিষয়টি আমার জানা নেই।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যুব দিবসের অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের। সেখানে উপস্থিত হওয়ার পর সংসদ সদস্য মহোদয় আমাকে ডেকে র্যালিতে নিয়ে যান। তখন আমার ডানে-বামে কে রয়েছেন, সেটি আমার জানা ছিল না। আমি এ থানায় নতুন এসেছি। কার নামে কী মামলা রয়েছে, তা আমার জানা নেই।
এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা -৯ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, সরকারি অনুষ্ঠানে গিয়েছি। কারা কারা আমার সাথে ছিল এতকিছু আমি খেয়াল করিনি । এগুলোতো পুলিশ প্রশাসন দেখবেন।

ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নির্বাচনি অফিসে আগুন, ১০ মাস পর মামলায় দলীয় নেতারা
‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী