এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘দাম বৃদ্ধির সিদ্ধান্ত সরকার রাতে জানায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। আওয়ামী লীগের সময় রাত ১২টা বাজে তেলের দামের ঘোষণা আসতো। এরই ধারাবাহিকতা রেখে এবারও দাম বাড়ানো হয়েছে। ক্ষমতায় আসার পর এক হাজার ৩৬০ টাকা ছিল, এবার ২ হাজার ৬০ টাকা। যা খুবই নজিরবিহীন।’
সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয় করতে হবে। চলমান গার্মেন্টস শিল্পের আন্দোলনে সরকারে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। এর সুবিধা নিচ্ছে পতিত আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার, সে কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে দামটা বাড়িয়েছে।’

ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নির্বাচনি অফিসে আগুন, ১০ মাস পর মামলায় দলীয় নেতারা
‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী