শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

এবার গাইবান্ধায় শামছুন্নাহার বেগম বয়কট

Icon প্রথম সমাচার ডেস্ক

এর আগে গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলার প্রায় অর্ধশত সাংবাদিক একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের অনুষ্ঠান থেকেও বাদ সাংবাদিকদের প্রতিবাদ ও বয়কটের মুখে চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, সাংবাদিকের সঙ্গে ঘটনার আগেই পরীমনির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় আদালতে হাজির না হওয়ায় গত বুধবার পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। আদালতকেন্দ্রিক বিভিন্ন বিতর্ক ও উচ্ছৃঙ্খল আচরণের ঘটনা এর আগেও বিভিন্ন সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com