বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, ৪ জন আহতসহ নিখোঁজ ২

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ইসরায়েলের হাইফা শহরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

এছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। হামলার পর ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে এই প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

খবর আল জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...