এইদিকে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয়কে গ্রেফাতারের তথ্য দিতে গড়িমসি করেন বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল। দুপুরে তার অফিসিয়াল নম্বরে কল করা হলে তিনি এসআই অলকান্ত রায়ের সাথে কথা বলে তথ্য নিতে বলেন। এই সময় তার নিকট ওই কর্মকর্তার নম্বর চাওয়া মাত্র তিনি ফোন কেটে দেন।
সারা দিন তথ্য না পেয়ে পুনরায় রাত ৮টা ৫৩ মিনিটে পুনরায় ওসি (তদন্ত) এর অফিসিয়াল নম্বরে কল দিলে তিনি পুনরায় এসআই অলকান্ত রায়কে অথবা স্থানীয় সাংবাদিক আকাশকে কল দিয়ে তথ্য নিতে বলেন।
তথ্য প্রদানে ওসি’র (তদন্ত) এমন অসহযোগিতার বিষয়টি পরে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণকে মুঠোফোনে জানালে তিনি বলেন, তথ্য কেন দিবে না। এটাতো গোপন কোন বিষয় নয়। আমি কথা বলে দেখব।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নিলয়কে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

‘৭ দিন ধরে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি’: এনসিপি নেত্রী মাহমুদা মিতু