শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে বিস্ফোরণ, ওসির দাবি চাকা ফেটেছে

Icon প্রথম সমাচার ডেস্ক

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী দ্বীন ইসলাম জানান, তার সামনেই চলন্ত মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কে বেরিয়ে আসেন।

তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে এ ঘটনা দেখে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। ট্রাকের চাকা ব্লাস্ট হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com