এদিকে সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গ্রুপ সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের উসকানি এবং তাদের মদদে শুধু হামলাই করেনি, এসব ঘটনায় অনেকে নিহত ও আহত হয়েছেন। কোথাও কোথাও সেনা ক্যাম্পে হামলা হচ্ছে। সশস্ত্র গ্রুপের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। এসব অস্ত্র আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের হাতে নেই বলে জানতে পারছি। এসব ঘটনা পর্যটনশিল্পকে ধ্বংস করার পাঁয়তারাসহ পুরো পার্বত্য অঞ্চলটাকেই হাতছাড়া করার একটা গভীর ষড়যন্ত্র কি না, তা জানতে চান।
জবাবে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাজেক ভ্যালি-সংক্রান্ত যে উদ্বেগ সদস্য প্রকাশ করেছেন, সেটা আমরাও একইভাবে প্রকাশ করি। প্রতি পর্যটন মৌসুমের আগে দখলদারত্ব বজায় রাখার জন্য সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়।

ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি