বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইরানে নতুন করে হা’মলায় ৬ শিশুসহ নি’হত ৩৪

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ছয়জন শিশু রয়েছে।

এই ভয়াবহ সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে লক্ষ্যবস্তু করে এই আক্রমণ চালানো হয়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং শিশুদের মৃত্যুর ঘটনাটি এই সংঘাতের এক মর্মান্তিক দিক ফুটিয়ে তুলেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তজনা এখন বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...