বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ট্রাম্প এর ইরানের বেসামরিক অবকাঠামোতে হা’মলার হু’মকির তীব্র সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির তীব্র সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।

এই ধরনের উসকানিকে তিনি ‘অনভিপ্রেত’ এবং ‘অপ্রয়োজনীয়’ হিসেবে অভিহিত করেছেন। নিউজিল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লাক্সন বলেন যে বর্তমান পরিস্থিতিতে বাড়তি কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। তিনি স্পষ্ট করে জানান যে এই মুহূর্তে মূল লক্ষ্য হওয়া উচিত এই সংঘাতকে আর বাড়তে না দেওয়া।

গত সপ্তাহের শেষ দিকে ট্রাম্পের দেওয়া হুমকির কথা উল্লেখ করে লাক্সন আরও বলেন যে ব্রিজ, জলাধার কিংবা অন্যান্য বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, সংঘাতের বিস্তার রোধ করতে হলে এই ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা জরুরি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...