শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওমর ফারুকের দিক নির্দেশনায় এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ত্রাসবিরোধী তদন্ত প্রাপ্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ রফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ( ৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মন্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য লিটন সাওতাল (৪০)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওমর ফারুক বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাদের গোয়াইনঘাট থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com