শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে

Icon প্রথম সমাচার ডেস্ক

ঠাকুরগাঁও রোড এলাকার গৃহিণী আসমা আক্তার এসেছেন বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য। তিনি বলেন, বাড়িতে মেহমান এলে মাংস রান্না করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই সেই ঝামেলা এড়াতে দুই কেজি মাংস কিনেছেন। কেনার আগে এক টুকরা খেয়ে দেখেছেন, স্বাদও বেশ ভালো।

শহরের একটি ছাত্রাবাসে থাকেন হাসিবুল হাসান। তাঁর এক বন্ধু বেড়াতে এসেছেন। বন্ধুকে আপ্যায়ন করতে কিনেছেন মাত্র ২৫০ গ্রাম মাংস। হাসিবুল বলেন, সাধারণত মাংসের দোকানে ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করতে অনেক সময় অনীহা দেখানো হয়। কিন্তু এখানে যে যতটুকু চাইছেন, তাঁকে ততটুকুই দেওয়া হচ্ছে।

৪০ কেজি থেকে প্রায় তিন মণ

ফারুক হোসেন জানান, তিনি বিভিন্ন হোটেল ও অনুষ্ঠানে মাংস সরবরাহ করেন। ব্যবসার প্রয়োজনে তাঁকে গরু ও খাসি কিনতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই রান্না করা গরুর মাংস বিক্রির পরিকল্পনা করেন। তাঁর নিজের শৈশব কেটেছে অভাবের মধ্যে। গরুর মাংস কিনে খেতে না পারার কষ্ট তিনি জানেন। সেই অভিজ্ঞতা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন, যাতে একজন দিনমজুর থেকে শুরু করে সামর্থ্যবান মানুষ—সবাই নিজের প্রয়োজন অনুযায়ী মাংস কিনে খেতে পারেন।

ফারুক বলেন, চার সপ্তাহ আগে ৪০ কেজি মাংস রান্না করে বিক্রি শুরু করেন। প্রথম দিন মাত্র তিন ঘণ্টার মধ্যে সব মাংস বিক্রি হয়ে যায়। ক্রেতাদের সাড়া দেখে দ্বিতীয় সপ্তাহে ৬০ কেজি এবং তৃতীয় সপ্তাহে ৮০ কেজি মাংস রান্না করেন। গত শুক্রবার বিক্রি হয়েছে আড়াই মণ। আর এবার রান্না করেছেন প্রায় তিন মণ। ক্রেতাদের চাহিদায় সেটিও শেষ হওয়ার পথে।

ফারুক আরও জানান, প্রতি সপ্তাহে দেখেশুনে একটি দেশি গরু কেনেন। সেটি দোকানের সামনে বেঁধে রাখেন। পরে জবাই করে বড় হান্ডিতে মাংস রান্না করেন।

লাভের বিষয়ে ফারুকের বক্তব্য, কাঁচা মাংসের দামই কেজি প্রায় ৭৫০ টাকা। তিনি রান্না করা মাংস বিক্রি করছেন ৮৫০ টাকায়। খুব বেশি লাভ থাকে না। তবে ক্রেতারা যখন বলেন, তাঁর রান্না করা মাংস ভালো হয়েছে, তখনই সবচেয়ে বেশি ভালো লাগে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com