শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

রাজা টংকনাথের রাজবাড়ির ইতিহাস

Icon প্রথম সমাচার ডেস্ক

জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টংকনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদুয়ার স্টেট গঠন করেন। বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের জন্য ১৯২৫ সালের ১৮ নভেম্বর তৎকালীন ব্রিটিশ গভর্নর হাউসে রাজা টংকনাথকে ব্রিটিশ সরকার ‘চৌধুরী’ উপাধিতে ভূষিত করে। কথিত আছে, টংকনাথের আমন্ত্রণে তৎকালীন ভাইসরয় এবং দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায় রানীশংকৈলে এলে আমন্ত্রিত অতিথিদের টাকার নোট পুড়িয়ে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা ও আপ্যায়ন করেন এবং পর্যাপ্ত স্বর্ণালংকার উপহার দেন। এর ফলে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে ‘চৌধুরী’ উপাধি এবং দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায়ের কাছ থেকে ‘রাজা’ উপাধি পান। রাজা টংকনাথের স্ত্রী রানি শংকরী দেবীর নামানুসারে মালদুয়ার স্টেটের নামকরণ করা হয় রানীশংকৈল। বর্তমানে এটি রানীশংকৈল উপজেলা নামে পরিচিত।

দেশ ভাগের প্রাক্কালে রাজা জমিদারি ছেড়ে ভারতে পাড়ি জমান। এর মধ্য দিয়ে মালদুয়ার স্টেট অর্থাৎ রাজা টংকনাথ চৌধুরীর জমিদারি পরম্পরার সমাপ্তি ঘটে। রাজবাড়িটি দেখতে আসেন দূরদূরান্তের মানুষ। এ ছাড়া প্রতি ঈদের ছুটিতে হাজার হাজার ভ্রমণপিপাসু আসেন রাজবাড়িটির সৌন্দর্য উপভোগ করতে।

*লেখক: রাইয়্যান ইসলাম রকিব, শিক্ষার্থী, রসায়ন বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com