রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে মনোযোগ পেতে চায় আওয়ামী লীগ

Icon প্রথম সমাচার ডেস্ক

ফেরার ঘোষণা নিয়ে আলোচনাট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময় পেরিয়ে যাওয়ায় তাঁর আর আপিলের সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।প্রত্যর্পণ চুক্তিতেই জোর সরকারেরট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে।

এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ও তৎপরতার উদ্দেশ্য নিয়েও দলটির ভেতরে প্রশ্ন রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, এভাবে কর্মসূচি দিয়ে দাবি আদায় কিংবা শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব হবে না। সবকিছু দেখে মনে হচ্ছে, এসব কর্মসূচির মূল লক্ষ্য দেশে ও আন্তর্জাতিক মহলে মনোযোগ আকর্ষণ করা। কতটা মনোযোগ পাওয়া যাবে, তা ভবিষ্যৎ বলে দেবে। তবে এতে সরকার ক্ষুব্ধ হবে এবং দেশে থাকা নেতা-কর্মীদের বিপদ বাড়বে।

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com