ত্ব করার সুযোগ তৈরি হয়। দলটির সদস্যরা হলেন মো. হোসাইন ভূঁইয়া (আইইউবিএটি), আরিয়ান আইদিদ (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়), সায়েদা ফাবিহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), সুরভি (গ্রিন ইউনিভার্সিটি), আতীকুর রহমান (বিজিএমইএ) এবং আমিত (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)। আমিত দলের বিকল্প সদস্য হওয়ায় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করেননি। আন্তর্জাতিক পর্বে টিম ল্যাজারাসের প্রকল্পের নাম ছিল “নেক্সা ফুয়েল: ফ্রম ওয়েস্ট টু উইংস”। প্রকল্পটির মূল লক্ষ্য ব্যবহৃত রান্নার তৈল থেকে সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) বা টেকসই উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের একটি সম্ভাবনাময় ব্যবসায়িক মডেল তুলে ধরা। বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের কারণে কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। অন্যদিকে হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ব্যবহৃত রান্নার তৈল তৈরি হচ্ছে।
যথাযথ ব্যবস্থাপনা না থাকায় এসব তৈল পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যাকে অর্থনৈতিক সম্ভাবনায় রূপান্তরের চিন্তা থেকেই নেক্সা ফুয়েল প্রকল্পের পরিকল্পনা তৈরি করে দলটি। তাদের প্রস্তাবিত মডেল অনুযায়ী, বাংলাদেশ থেকে ব্যবহৃত রান্নার তৈল সংগ্রহ করে সিঙ্গাপুরে পাঠানো হবে। সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে উড়োজাহাজের জ্বালানি। পরবর্তী সময়ে সেই জ্বালানি বাংলাদেশে সরবরাহের ব্যবসায়িক পরিকল্পনাও উপস্থাপন করে দলটি। উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বিকল্প জ্বালানি উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশদূষণ কমানোর সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ, পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে এমন একটি বর্জ্যকে মূল্যবান অর্থনৈতিক সম্পদে পরিণত করার সম্ভাবনা তুলে ধরেছে টিম ল্যাজারাস। জাতীয় পর্যায়ে দলটির প্রকল্পের ধারণা ছিল ভিন্ন। সেখানে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের পোশাকশিল্পে পানিদূষণ, বায়ুদূষণ ও সম্পদের অপচয় কমানোর পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ পরিকল্পনায় কারখানায় বিশেষ ডিভাইস স্থাপনের মাধ্যমে পরিবেশগত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ এবং দূষণ ও অপচয় নিয়ন্ত্রণের প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রযুক্তিটি ব্যবহার করে কীভাবে কারখানাগুলো আর্থিকভাবে লাভবান হতে পারে, সেটিও তুলে ধরা হয়। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রকল্পের ধারণায় পরিবর্তন আনে দলটি। নতুন প্রকল্পে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি আর্থিক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং বাস্তবায়নযোগ্যতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় হংকংয়ে অনুষ্ঠিত ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ ২০২৬ কেস কম্পিটিশনের আন্তর্জাতিক পর্বে অংশ নেয় টিম ল্যাজারাস। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সামনে নিজেদের প্রকল্প, ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে দলটি। প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধিরা। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন তাদের দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম ও দলগত প্রচেষ্টার স্বীকৃতি হয়ে আসে। বিশেষ করে রাঙ্গামাটির তরুণ হোসাইন ভূঁইয়ার জন্য এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে গঠিত একটি দলের নেতৃত্ব দেওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তাঁর জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে দলের এই সাফল্য পার্বত্য অঞ্চলের তরুণদের মেধা ও সম্ভাবনাকেও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। টিম ল্যাজারাসের এই অর্জনের পেছনে ছিল সদস্যদের সম্মিলিত গবেষণা, পরিকল্পনা, আর্থিক বিশ্লেষণ ও কঠোর পরিশ্রম। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সমন্বয় করে একটি কার্যকর প্রকল্প ও উপস্থাপনা তৈরি করা ছিল দলটির অন্যতম চ্যালেঞ্জ।
এ যাত্রায় পরিবারের অনুপ্রেরণা, মেন্টরদের দিকনির্দেশনা ও সহযোগিতার পাশাপাশি ডেটাডেভেলপ কনসাল্টিং লিমিটেড এবং একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠান দুটির পূর্ণ স্পনসরশিপের মাধ্যমে হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান দলের সদস্যরা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি নেক্সা ফুয়েল প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখছে টিম ল্যাজারাস। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। রাঙ্গামাটির, মাটি থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্থান অর্জন হোসাইন ভূঁইয়া ও টিম ল্যাজারাসের এই সাফল্য কেবল একটি প্রতিযোগিতার অর্জন নয়, এটি পার্বত্য অঞ্চলের তরুণদের জন্যও অনুপ্রেরণার গল্প। এই অর্জন প্রমাণ করে, সুযোগ, অধ্যবসায়, উদ্ভাবনী চিন্তা ও দলগত প্রচেষ্টা থাকলে রাঙামাটির তরুণেরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারেন এবং দেশের জন্য বয়ে আনতে পারেন সম্মান ও গৌরব।
রাঙ্গামাটির তরুণ মো. হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে ছয় সদস্যের দল ‘টিম ল্যাজারাস’। ব্যবহৃত রান্নার তৈল থেকে পরিবেশবান্ধব উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা নিয়ে হংকংয়ে অনুষ্ঠিত ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ (ডিডিপি) ২০২৬ কেস কম্পিটিশনের আন্তর্জাতিক পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে দলটি। এর আগে জাতীয় পর্যায়ে এক হাজারের বেশি শিক্ষার্থীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। রাঙ্গামাটির সন্তান মো. হোসাইন ভূঁইয়া বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ব্যবসায় প্রশাসনে ¯œাতক (বিবিএ) বিষয়ে অধ্যয়নরত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে গঠিত টিম ল্যাজারাসের নেতৃত্ব দেন তিনি। দলের পরিকল্পনা, সমন্বয় ও প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই তরুণ। ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে টিম ল্যাজারাসের যাত্রা শুরু। প্রাথমিক ধাপে অনলাইন কুইজের মাধ্যমে নির্বাচিত হন ৩০ জন প্রতিযোগী। পরে তাঁদের ছয়জন করে পাঁচটি দলে ভাগ করা হয়। তবে দল গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ কিংবা পূর্বপরিচয়ের কোনো সুযোগ ছিল না; লটারির মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়। এভাবেই গঠিত হয় ছয় সদস্যের টিম ল্যাজারাস। জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি চ্যাম্পিয়ন হয়। এই সাফল্যের মধ্য দিয়েই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়। দলটির সদস্যরা হলেন মো. হোসাইন ভূঁইয়া (আইইউবিএটি), আরিয়ান আইদিদ (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়), সায়েদা ফাবিহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), সুরভি (গ্রিন ইউনিভার্সিটি), আতীকুর রহমান (বিজিএমইএ) এবং আমিত (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)। আমিত দলের বিকল্প সদস্য হওয়ায় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করেননি। আন্তর্জাতিক পর্বে টিম ল্যাজারাসের প্রকল্পের নাম ছিল “নেক্সা ফুয়েল: ফ্রম ওয়েস্ট টু উইংস”। প্রকল্পটির মূল লক্ষ্য ব্যবহৃত রান্নার তৈল থেকে সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) বা টেকসই উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের একটি সম্ভাবনাময় ব্যবসায়িক মডেল তুলে ধরা। বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের কারণে কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। অন্যদিকে হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ব্যবহৃত রান্নার তৈল তৈরি হচ্ছে।
যথাযথ ব্যবস্থাপনা না থাকায় এসব তৈল পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যাকে অর্থনৈতিক সম্ভাবনায় রূপান্তরের চিন্তা থেকেই নেক্সা ফুয়েল প্রকল্পের পরিকল্পনা তৈরি করে দলটি। তাদের প্রস্তাবিত মডেল অনুযায়ী, বাংলাদেশ থেকে ব্যবহৃত রান্নার তৈল সংগ্রহ করে সিঙ্গাপুরে পাঠানো হবে। সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে উড়োজাহাজের জ্বালানি। পরবর্তী সময়ে সেই জ্বালানি বাংলাদেশে সরবরাহের ব্যবসায়িক পরিকল্পনাও উপস্থাপন করে দলটি। উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বিকল্প জ্বালানি উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশদূষণ কমানোর সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ, পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে এমন একটি বর্জ্যকে মূল্যবান অর্থনৈতিক সম্পদে পরিণত করার সম্ভাবনা তুলে ধরেছে টিম ল্যাজারাস। জাতীয় পর্যায়ে দলটির প্রকল্পের ধারণা ছিল ভিন্ন। সেখানে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের পোশাকশিল্পে পানিদূষণ, বায়ুদূষণ ও সম্পদের অপচয় কমানোর পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ পরিকল্পনায় কারখানায় বিশেষ ডিভাইস স্থাপনের মাধ্যমে পরিবেশগত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ এবং দূষণ ও অপচয় নিয়ন্ত্রণের প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রযুক্তিটি ব্যবহার করে কীভাবে কারখানাগুলো আর্থিকভাবে লাভবান হতে পারে, সেটিও তুলে ধরা হয়। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রকল্পের ধারণায় পরিবর্তন আনে দলটি। নতুন প্রকল্পে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি আর্থিক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং বাস্তবায়নযোগ্যতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় হংকংয়ে অনুষ্ঠিত ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ ২০২৬ কেস কম্পিটিশনের আন্তর্জাতিক পর্বে অংশ নেয় টিম ল্যাজারাস। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সামনে নিজেদের প্রকল্প, ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে দলটি। প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধিরা। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন তাদের দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম ও দলগত প্রচেষ্টার স্বীকৃতি হয়ে আসে। বিশেষ করে রাঙ্গামাটির তরুণ হোসাইন ভূঁইয়ার জন্য এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে গঠিত একটি দলের নেতৃত্ব দেওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তাঁর জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে দলের এই সাফল্য পার্বত্য অঞ্চলের তরুণদের মেধা ও সম্ভাবনাকেও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। টিম ল্যাজারাসের এই অর্জনের পেছনে ছিল সদস্যদের সম্মিলিত গবেষণা, পরিকল্পনা, আর্থিক বিশ্লেষণ ও কঠোর পরিশ্রম। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সমন্বয় করে একটি কার্যকর প্রকল্প ও উপস্থাপনা তৈরি করা ছিল দলটির অন্যতম চ্যালেঞ্জ।
এ যাত্রায় পরিবারের অনুপ্রেরণা, মেন্টরদের দিকনির্দেশনা ও সহযোগিতার পাশাপাশি ডেটাডেভেলপ কনসাল্টিং লিমিটেড এবং একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠান দুটির পূর্ণ স্পনসরশিপের মাধ্যমে হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান দলের সদস্যরা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি নেক্সা ফুয়েল প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখছে টিম ল্যাজারাস। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। রাঙ্গামাটির, মাটি থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্থান অর্জন হোসাইন ভূঁইয়া ও টিম ল্যাজারাসের এই সাফল্য কেবল একটি প্রতিযোগিতার অর্জন নয়, এটি পার্বত্য অঞ্চলের তরুণদের জন্যও অনুপ্রেরণার গল্প। এই অর্জন প্রমাণ করে, সুযোগ, অধ্যবসায়, উদ্ভাবনী চিন্তা ও দলগত প্রচেষ্টা থাকলে রাঙামাটির তরুণেরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারেন এবং দেশের জন্য বয়ে আনতে পারেন সম্মান ও গৌরব।
প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা
সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
Email : khabarpatrabd@gmail.com

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের
স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির ৭ প্রেমময় সুন্নত
কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান