মঠবাড়ি গ্রামের বাসিন্দাদের অনেকেই ঘরহারা। নদীতে হারিয়েছে তাঁদের ঘর মঠবাড়ি গ্রামের অনেকেই ঘর হারিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন মঠবাড়ি গ্রামের অনেকেই ঘর হারিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন অভিযোজন ঝুঁকি কমাতে পারে, কিন্তু সব ক্ষতি ঠেকাতে পারে না। ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলের প্রথম দফায় ১১৯টি উন্নয়নশীল দেশ ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের আবেদন করেছিল। তহবিলের প্রাথমিক অর্থ ছিল ৩৪২ মিলিয়ন ডলার—চাহিদার প্রায় এক-অষ্টমাংশ। জটিল আবেদনপ্রক্রিয়া ও সীমিত সক্ষমতাও সহায়তা পাওয়ার পথে বাধা।
কপ৩১ সম্মেলনে থাকা গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি লিড ফারাহ আঞ্জুম প্রথম আলোকে বলেন, ঝুঁকি বেশি হলেও বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান কম; তবু অভিযোজনের বড় ব্যয় দেশটিকে নিজস্ব সম্পদ থেকেই বহন করতে হচ্ছে। উন্নত দেশগুলোর উচিত প্রতিশ্রুতির বাইরে গিয়ে সহজে পাওয়া যায়—এমন অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি সহায়তা দেওয়া। বরাদ্দ অর্থ ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না এবং বাস্তবে ক্ষতি কমাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স
আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি গ্রেপ্তার
তিন জরুরি নোটিশসহ আজ বসছে সংসদের অধিবেশন