রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

যশোরে নাশকতার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩

Icon প্রথম সমাচার ডেস্ক

যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র বিশেষ অভিযানে তিনজন আটক হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর শহরের পুরাতন কসবা এলাকার হাসানুজ্জামান জনি, একই এলাকার শাহজালাল টিপন এবং আরবপুর পাওয়ার হাউস মোড় এলাকার তারেক সরদার।

পুলিশ জানান, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

  জেলার খবর এর সর্বশেষ খবর

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com