রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ মুজিবের সামনেও পাকিস্তানের ভুট্টো পা তুলে বসেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর শেষে রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর পা তুলে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে। জবাবে তিনি বলেন, ব্রিটিশ মন্ত্রীর পা তুলে বসাতে বেয়াদবির ইঙ্গিত আমি দেখিনি। শেখ মুজিবের সামনে পাকিস্তানের জুলফিকার আলি ভুট্টোও পা তুলে বসছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অ্যাড মিলিব্যান্ডকে আমি ব্যক্তিগতভাবে চিনি। গত দুই সপ্তাহে তার সঙ্গে দুবারই আমার দেখা হয়েছে। তিনি অত্যন্ত আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে গণতান্ত্রিক আন্দোলনের নেতা আখ্যা দিয়েছেন বলে জানান হুমায়ুন কবির। তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

পা তুলে বসা প্রসঙ্গে তিনি বলেন, তিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তার বসার মধ্যে আমি কোনো বেয়াদবির ইঙ্গিত দেখি না। তার মধ্যে আন্তরিকতাই দেখেছি।

একটা ভালো আলোচনাকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক এই প্রসঙ্গে কথা বলছেন বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে প্রশ্নত্তোর পর্বের আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে জাতীয় বক্ত্যে দেন। তার বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিল লুটপাটের চিত্র তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন হুমায়ুন কবির।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com