সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের আসল চেহারা ফুটে উঠেছে: সাদিক কায়েম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় দলটির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, সুযোগ পেলে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে লেখেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের যে তান্ডব ও সহিংসতা দেখা গেলো, এটাই আওয়ামী লীগ। সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।’

পোস্টে তিনি লেখেন, ‘গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের যে ব্যর্থতা দেখা গিয়েছে, এটাই রাষ্ট্র পরিচালনায় তাদের যোগ্যতার নমুনা।’

তিনি আরও লেখেন, ‘গত কয়েক দিনে সারা দেশে আওয়ামী লীগের কতজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে? নাশকতায় আহত ও নিহতদের পরিবারের জন্য রাষ্ট্র কী উদ্যোগ নিয়েছে?’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com