খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দীঘিনালা জোনের আরএমও-এর তত্ত্বাবধানে উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকার বব্রুবাহন কারবারি পাড়ায় এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় দীঘিনালা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদুল ইসলামের উপস্থিতি চিকিৎসা কার্যক্রমে গতি আনে। চিকিৎসা শিবিরে দুর্গম পাহাড়ি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর চার শতাধিক অসহায় ও দরিদ্র নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় এসব এলাকায় সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা ও ওষুধপত্র পাচ্ছিলেন না। সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভবিষ্যতেও দীঘিনালা জোনের এমন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
জেলার খবর এর সর্বশেষ খবর

সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান
ফোনকলের খরচে স্বাস্থ্যসেবা পেত সাধারণ মানুষ, কেন তা বন্ধ হবে
শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন