জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী বলেন, গোমতী নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
মন্ত্রী বলেন, শুধু নদী খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নিতে হবে। এ জন্য নদীর সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান এবং স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে নজরদারির উদ্যোগ রয়েছে।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত
কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি