প্রথম সমাচার ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফেনীতে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ এস এম কামরুজ্জামান কামরুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় স্থানীয় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত অর্ধশত কোমলমতি শিক্ষার্থীর হাতে নতুন স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিশুরা আনন্দ প্রকাশ করে। তাদের অভিভাবকরাও এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় অভিভাবক সাঈদুল হক ভূঞা এশিয়া পোস্টকে জানান, আমরা সাধারণত জন্মদিনে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখি। কিন্তু আজ দেখছি একটি ব্যতিক্রমী জন্মদিন পালন করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ। এ জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ।
কর্মসূচির তত্ত্বাবধায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ এস এম কামরুজ্জামান কামরুল এশিয়া পোস্টকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানের ধারাবাহিকতায় সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গড়াই নদীর পাড় থেকে ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে যুবদলের বিক্ষোভ
খুলনায় ফের দুজনকে গুলি