প্রথম সমাচার ডেস্ক:
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়া পল্টন পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে আবারও পার্টি অফিসে সামনে এসে শেষ হয়।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’ ‘ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা,’ ‘যুবদলের অ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন৷ রাতের কর্মসূচিতে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং প্রতিবাদী স্লোগান দেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনামুল খন্দকার এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ সহস্রাধিক নেতাকর্মী।

গড়াই নদীর পাড় থেকে ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার
খুলনায় ফের দুজনকে গুলি
রাজশাহীতে এসএমসির দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত