বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

গড়াই নদীর পাড় থেকে ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের কুটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ফারুক হোসেনের একটি পরিত্যক্ত খামারের উত্তর পাশে গড়াই নদীর পাড় থেকে কালো রঙের লোহার তৈরি একটি দেশীয় ওয়ান শুটারগান এবং সবুজ রঙের একটি রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।

ওয়াহিদুজ্জামান জানান, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com