প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি। আজ বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেনচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে। সিঙ্গাপুর-চীনের মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান সেখানে উচ্চমূল্যের তৈরি পোশাক উৎপাদন করবে।জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি বন্ধ থাকা কারখানাটিতে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরে)। কারখানাটি চালু হলে সেখানে ২ হাজার ২৩০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।এ নিয়ে আজ বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি ভূমি ইজারা চুক্তি করেছে। রাজধানীর গ্রিনরোডে বেপজা কমপ্লেক্সে চুক্তিটি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা এ তথ্য জানিয়েছে।বেপজা জানায়, চট্টগ্রাম ইপিজেডের শুরুর দিকের অন্যতম প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের কারখানায় জয়ফুল গার্মেন্ট নতুন বিনিয়োগ করবে। সিয়াম’স সুপিরিয়র ২০২৪ সালের আগস্টে বন্ধ হয়ে যায়। সম্প্রতি প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে বেপজা। তাতে সর্বোচ্চ দরদাতা হিসেবে কারখানাটির যন্ত্রপাতি ও অবকাঠামো কিনে নেয় জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট।নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ইপিজেডের তিনটি প্লটে বিদ্যমান শিল্প অবকাঠামো ব্যবহার করবে। প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের পর সেখানে উৎপাদন শুরু হবে। এ জন্য নতুন করে ৬০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।বেপজার তথ্য অনুযায়ী, জয়ফুল গার্মেন্টের কারখানায় বছরে ২৫ লাখ পিস উচ্চমানের তৈরি পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এসব পোশাকের মধ্যে রয়েছে হান্টিং স্যুট, ওয়াটারপ্রুফ আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট ও স্কি জ্যাকেট। এ ছাড়া বিভিন্ন ধরনের শীতের পোশাক, পাফার পারকা ও অন্যান্য বিশেষায়িত পোশাকও উৎপাদন করা হবে।উৎপাদিত পোশাক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও জানান, তাঁরা বিদ্যমান একটি শিল্প অবকাঠামোতে উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এ কারণে কারখানাটিতে কিছু সংস্কারকাজ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৭ সালের মার্চের মধ্যে উৎপাদন শুরু করার আশা করছেন তাঁরা।বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল গার্মেন্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও ভূমি ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহসীন হাসান, এ এস এম আনোয়ার পারভেজসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার
ঢাকায় নাশকতার জন্য সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, পরীক্ষা চালানো হয় বাথরুমে
সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী