প্রথম সমাচার ডেস্ক:
কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
পরিবারের সবার ইচ্ছাকে প্রাধান্য দিন। কোনো কাজের জন্য প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। বাড়িতে তর্ক এড়িয়ে চলুন। ব্যবসা ও বাড়ির সম্পর্কের ভারসাম্য বাড়তে পারে। ছোটরা বড়দের উপদেশ মেনে চলবেন। বন্ধুর প্রতি স্বার্থপরতা ও সঙ্কীর্ণ মনোভাব ত্যাগ করুন। ব্যবসার বিষয়ে আস্থা বজায় থাকতে পারে। কর্মকর্তারা সহযোগিতা করবেন।
স্বামী বা স্ত্রীর কোনো কাজের জন্য উত্তেজিত হতে পারেন। সকালের দিকে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, আঘাত লাগতে পারে। ব্যবসায় মন দিন। নতুন কাজে খুব সাবধানে পা ফেলুন। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়তে পারে। পরিবারের প্রতি দায়িত্ব পালন করুন। স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা আছে।
পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। অফিসে কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে ধৈর্য্যের সঙ্গে বিষয়টি ভাবুন। কাছের মানুষকে অবহেলা করবেন না। ব্যবসায় সহ্যশক্তি বাড়ান। অল্পতে মেজাজ খারাপ করলে ক্ষতি হতে পারে। দীর্ঘ দিনের আটকে থাকা কোনো সম্পত্তির মামলার নিষ্পত্তি হয়ে যাবে। সকালের দিকে অনাবশ্যক কাজে জোর না দিয়ে জরুরি কাজগুলো করুন।
প্রেমের সম্পর্কে খারাপ খবর আসতে পারে। আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্যজীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। তবে শেয়ারে আর্থিক লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। ব্যবসায় লাভ হতে পারে। সাফল্যের নতুন দরজা খুলে যাবে।
সকালের দিকে কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শরীর খারাপ হতে পারে। চোখের সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যাও বাড়তে পারে। ব্যবসায় কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি হতে পারে। পরিবারের সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে। বাবার জন্য ভালো কিছুর ব্যবস্থা করতে পারবেন। এলাকার শত্রুদের থেকে সাবধান থাকুন। অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো।
বিভিন্ন ক্ষেত্রেই খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। শিল্পীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে। লেনদেন ভালো হবে। ব্যবসায় লাভ হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, তাদের সামনে ভালো সুযোগ আসতে পারে। গবেষকেরাও সুখবর পেতে পারেন। তবে সন্তানের খারাপ ব্যবহারে কষ্ট পেতে পারেন। নতুন প্রেমের ব্যাপারে নিঃসঙ্কোচে এগিয়ে যান। উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা পাবেন।

যুদ্ধের আগের তুলনায় আড়াই গুণ বেড়েছে অস্ত্র উৎপাদন সক্ষমতা: ইরান
যশোরে প্রকাশ্যে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ
ছায়া হয়ে পাশে থাকা পুরুষদের প্রতি ভালোবাসা দেখানোর দিন আজ