প্রথম সমাচার ডেস্ক:
পটুয়াখালীর সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে শিয়ালী এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগের সাবেক এমপির বাড়ি লুটের পর আগুন
রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫