বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

সিলেটে পার্কিংয়ে থাকা ৪ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় পার্কিংয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল কলেজ) এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরবেলা বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা এবং কী উদ্দেশে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে মনে করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com