প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এসআরবি-১ এর বিশ্বস্ত সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
এসআরবি-১ এর বিশ্বস্ত সূত্র জানায়, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মারধর, চুরি, ভাঙচুর ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, শ্যামনগর থানায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৪ এবং জিআর নম্বর ২৬৭।
২০২৬ সালের ২ জুন দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৫, জিআর নম্বর ১৮৫।
এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি শ্যামনগর থানায় দায়ের করা একটি মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়। মামলাটির এফআইআর ও জিআর নম্বর ১৪।
২০২৫ সালের ৫ জুন দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ রয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৭, জিআর নম্বর ১৬২।
২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলার এফআইআর নম্বর ১৮, জিআর নম্বর ৬৭।

এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন
এবার ক্ষমতাচ্যুত হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন
বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীদের আবারও দলে ফেরানোর সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি