শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজ দেখে যুবক আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. রাকিব খান (২৬)। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জয়মনি সাইলো এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে রাকিবকে শনাক্ত করে আটক করা হয়। রাকিব জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নজরুল ইসলাম খান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com