শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে আটক করে পুলিশে দিলো জনতা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান নামে এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল (২০ নভেম্বর) উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত সাদিকুর রহমান ইয়ারাবাদ জামে মসজিদের ইমাম এবং তার বাড়ি শাল্লা উপজেলার জাতগাঁও গ্রামে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর অভিযোগ, শুক্রবার সকালে দোকান থেকে চাপাতা নিয়ে ফেরার পথে অভিযুক্ত সাদিকুর রহমান তাকে ডেকে নেন। একপর্যায়ে জোর করে লেপের নিচে ঢোকিয়ে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন। এ সময় শিশুর দুই সহপাঠী এবং এক চাচা ঘটনাটি দেখে ফেলেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মসজিদের ভেতরে লেপের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের সোপর্দ। ভুক্তভোগীর বাবা মা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং থানায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com