প্রথম সমাচার ডেস্ক:
‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’ আবেগঘন কথায় লেখা এমন একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে এমন একটি চিঠিটি পাওয়া যায়।
সাদা কাগজে হাতে লেখা ছোট্ট এই চিঠিতে বেনামে একজন প্রেমিকাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন। পাশাপাশি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার প্রার্থনাও করা হয়েছে।
চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে কারো প্রতি গভীর টান, আবেগ আর মনের একান্ত আকাঙ্ক্ষা। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি দানবাক্সে এমন ব্যক্তিগত অনুভূতির এমন শত শত চিঠি পাওয়া যায়।
পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না বলা কথার প্রকাশ। আল্লাহর কাছে স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে এই চিঠিও যেন তেমনই এক অনুভূতির নিদর্শন। মনোবাসনা পূরণের জন্য পাগলা মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ পড়ে দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নামাজ ও দান করতে আসেন।
সূত্র: মূল প্রতিবেদন

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি
সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী