প্রথম সমাচার ডেস্ক:
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোড়ে আজ রোববার সন্ধ্যায় ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আগে একটি স্লোগান ছিল- এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদ বহু বছর যাবৎ দেশ জ্বালাও-পোড়াও করতেছে। লগি-বৈঠার রাজনীতি ও পেট্রোল বোমার রাজনীতির জন্যই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট বানিয়েছিল। নিজেরা পোড়াইতো, নিজেরাই বার্ন ইনস্টিটিউটে পাঠাতো, আবার নিজেরাই ক্যামেরা পাঠিয়ে ভিডিও করত।
তিনি বলেন, আগে নিষ্পেষিত মানুষের আরও একটি স্লোগান ছিল, ‘হাসিনারে হাসিনা তোর কথায় নাচি না’। বাংলাদেশের মানুষ আর আপনাদের কথায় নাঁচবে না৷ বাংলাদেশের জনগণ আজকে গণতন্ত্রের পথে হাটঁছে, উন্নয়ন ও শান্তির পথে হাটঁছে।
শামা ওবায়েদ বলেন, বহু মানুষকে হত্যা ও গুম করে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতারা। দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে, এটি তাদের ভালো লাগছে না। নানা ষড়যন্ত্রের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এ দেশের শত্রু, দেশের অর্থনীতিরও শত্রু।
এ সময় তিনি পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন আপনারা। আর সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্ব আমাদের ।
সূত্র: মূল প্রতিবেদন

মানবাধিকার লঙ্ঘন এড়াতে রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করছে সরকার : ইশরাক