প্রথম সমাচার ডেস্ক:
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারে বিক্ষোভ মিছিল করেছে শর্শদী ও ধর্মপুর ইউনিয়ন যুবদল।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের দিকনির্দেশনায় ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা ফারুক আহম্মেদের নেতৃত্বে মিছিলটি ফেনীর মোহাম্মদ আলী বাজার হতে কুমিল্লার প্রথম সীমানা পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ফেনী সদর উপজেলা যুবদল এবং সংশ্লিষ্ট দুই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় মির্জা ফারুক আহমেদ জানান, আমরা শান্ত আছি,তবে দুর্বল না।
শর্শদী ও ধর্মপুর ইউনিয়নের মধ্যবর্তী বিসিক থেকে মোহাম্মদ আলী সীমান্ত পর্যন্ত হাইরোড এলাকায় কেউ যদি জ্বালাও-পোড়াও বা কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তবে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় শর্শদী ও ধর্মপুর ইউনিয়নের ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা সমর্থককে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, ঘরে ঘরে গিয়ে উঠিয়ে নিয়ে আসবো, ইনশাআল্লাহ।
সূত্র: মূল প্রতিবেদন

থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর