প্রথম সমাচার ডেস্ক:
ভোরের প্রথম কিরণ যখন হাইল হাওরের জলে এসে পড়ে, তখন ঘুম ভাঙতে শুরু করে এক মায়াবী রাজ্যের। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের সানন্দা বিলের বুকে তখন পাপড়ি মেলে হাজারো লাল শাপলা। দূর থেকে তাকালে মনে হয়, প্রকৃতি যেন পরম মমতায় হাওরের বুকে বিছিয়ে দিয়েছে রক্তিম গালিচা। হালকা বাতাসে শত শত লাল শাপলার পাপড়ি যখন একসঙ্গে দুলতে থাকে, তখন সেই অপরূপ দৃশ্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের, জুড়িয়ে দেয় ক্লান্ত মানুষের মন। একসময় সানন্দা বিল ছিল অনেকটাই নিভৃত ও নির্জন। স্থানীয় কৃষক ও জেলেদের নিত্যদিনের চেনা জলাভূমি ছাড়া এর তেমন কোনো পরিচিতি ছিল না। বর্ষায় মাছ ধরা আর জমিতে আবাদÑএটাই ছিল এখানকার মানুষের চেনা জীবনযাত্রা। কিন্তু প্রকৃতির নিজস্ব আয়োজনে বিলের বিস্তীর্ণ জলরাশিতে অসংখ্য লাল শাপলা ফুটে ওঠে। সেই অপরূপ দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বদলে যায় বিলটির পরিচিতি। অচেনা সেই জলাভূমি এখন সৌন্দর্যপিপাসু মানুষের কাছে ‘লাল শাপলা বিল’ নামে পরিচিত হয়ে উঠেছে। প্রতিদিন ভোর থেকেই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ মোটরসাইকেলে, কেউ অটোরিকশায়, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে মাইক্রোবাসে চড়ে আসছেন প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে। কলেজছাত্রী সাদিয়া বান্ধবীদের নিয়ে এসেছিলেন শাপলার সৌন্দর্য দেখতে। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘একসঙ্গে এত লাল শাপলা আগে কখনো দেখিনি। হাজার হাজার শাপলা যেন পুরো প্রকৃতিকে নতুন সাজে সাজিয়েছে।’ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। কেউ নৌকায় চড়ে ঘুরে দেখছেন বিলের সৌন্দর্য, কেউ আবার মুঠোফোনে ধারণ করছেন প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘আগেও এখানে শাপলা ছিল, তবে এত ব্যাপক সমারোহ দেখা যায়নি। এখন লাল শাপলার পাশাপাশি পরিযায়ী পাখির উপস্থিতি জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’ শ্রীমঙ্গল শহরতলির গাজীপুর গ্রামের ব্যবসায়ী রুহুল আমিন রুবেল বলেন, ‘পুরো সিলেট অঞ্চলজুড়েই প্রকৃতি যেন সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। শ্রীমঙ্গলের এই শাপলা বিল সেই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।’ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ফেসবুকে ছবি দেখে এখানে এসেছি। সামনাসামনি দেখে আরও বেশি মুগ্ধ হয়েছি। এত বড় ও মনোরম শাপলা বিল মৌলভীবাজার জেলায় আর আছে বলে আমার জানা নেই।’ কুমিল্লা থেকে স্ত্রীকে নিয়ে শাপলা বিল দেখতে এসেছেন সজিব হোসেন। ভোরের আলোয় মাথা উঁচু করে থাকা লাল শাপলা আর পাখির কিচিরমিচির তাঁকে মুগ্ধ করেছে। অন্যদিকে, বাহুবলের ব্যবসায়ী আসাদ মিয়ার সন্তানদেরও বিলের সৌন্দর্য এতটাই ভালো লেগেছে যে, তাঁদের মনই চাইছিল না ফিরে যেতে। বরং এখানেই থেকে যাওয়ার আবদার জুড়ে দিয়েছিল তারা। পর্যটকের আগমনে বদলাচ্ছে স্থানীয় অর্থনীতি পর্যটকদের এই আগমন বদলে দিতে শুরু করেছে মির্জাপুর এলাকার স্থানীয় অর্থনীতিও। যে জলাভূমিতে একসময় কেবল মাছ ধরার ব্যস্ততা ছিল, সেখানে এখন নৌকা চালিয়ে বাড়তি আয় করছেন স্থানীয় মাঝিরা। সানন্দা বিলের মাঝি তাহির মিয়া বলেন, ‘মাছ ধরার মৌসুমের পাশাপাশি এখন পর্যটকদের নৌকায় ঘুরিয়ে দেখিয়েও বাড়তি আয় করা যাচ্ছে।’ বিলের আরেক মাঝি জাল হোসেন জানান, শাপলার মৌসুমে প্রতিদিন ভোরে বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এখানে আসেন। তাঁদের ঘুরিয়ে দেখানোর জন্য প্রায় ১৫ থেকে ২০টি নৌকা চলাচল করে। গত বছর থেকে শাপলার মৌসুমে নৌকা চালিয়ে স্থানীয় মাঝিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পর্যটকদের উপস্থিতিতে মির্জাপুর বাজারের খাবার হোটেল, চায়ের দোকান ও মুদি দোকানগুলোতেও বেড়েছে বেচাকেনা। যাত্রাপাশা গ্রামের প্রবীণ ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, ‘পর্যটকদের আগমনে এলাকার মানুষের আয় বেড়েছে। তবে কেউ যেন শাপলা ফুল ছিঁড়ে বিলের সৌন্দর্য নষ্ট না করেন। সবাইকে দূর থেকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার অনুরোধ জানাই।’ যেভাবে যাবেন সানন্দা বিলে : মির্জাপুরের বাসিন্দা জমির মিয়া বলেন, লাল শাপলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে খুব সকালেই বিলে আসতে হবে। যাতায়াতের বিষয়ে তিনি জানান, শ্রীমঙ্গল শহর থেকে যেকোনো যানবাহনে প্রায় এক ঘণ্টার মধ্যে মির্জাপুর বাজারে পৌঁছানো যায়। বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত শাপলা বিলে টমটম ও অটোরিকশায় সহজেই যাওয়া সম্ভব। বিল ঘুরে দেখার জন্য স্থানীয়ভাবে নৌকাও ভাড়া পাওয়া যায়। পর্যটন স্পট ঘোষণার দাবি স্থানীয়দের : স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে মির্জাপুরের সানন্দা বিল হতে পারে মৌলভীবাজার জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। তাঁরা দ্রুত এলাকাটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা, যাতায়াতব্যবস্থার উন্নয়ন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, পর্যটননগরী শ্রীমঙ্গলের নতুন আকর্ষণ ও পর্যটন হাব হিসেবে গড়ে উঠতে পারে এই লাল শাপলা বিল। তবে পর্যটন বিকাশের পাশাপাশি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের আহ্বান, কেউ যেন শাপলা ফুল না ছেঁড়েন, জলজ পরিবেশের ক্ষতি না করেন এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন। মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী বলেন, ‘হাইল হাওরের আমাদের অংশে অবস্থিত সানন্দা বিল ঐতিহ্যগতভাবেই দেশি মাছের জন্য সুপরিচিত। বৃহত্তর সিলেট অঞ্চলে এই বিলের স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে লাল শাপলার সমারোহে বিলটি সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে নতুনভাবে পরিচিতি পাচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সব বয়সী দর্শনার্থী এখানে ভিড় করছেন। শাপলা রাতে ফোটে, তাই এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভোরে বা খুব সকালে আসার আহ্বান জানাই।’ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, মির্জাপুরের লাল শাপলা এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। পর্যটকদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো সানন্দা বিল এখন শুধু একটি জলাভূমি নয়, সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রও। সঠিক পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে হাইল হাওরের এই লাল শাপলার রাজ্য হয়ে উঠতে পারে শ্রীমঙ্গলের পর্যটন অঙ্গনের নতুন এক গর্ব।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন