প্রথম সমাচার ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ‘রেজিস্ট্রেশন সহকারী’ পদে ৬ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। আবেদন ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)
পদের নাম: রেজিস্ট্রেশন সহকারী (জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ করে টাইপ করার গতি থাকতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ১১২ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫৬ টাকা।
অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।
নির্দেশনা: এর আগে ২০২৪ সালের ২৫ এপ্রিল একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন যেভাবে: বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্র: মূল প্রতিবেদন

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ