প্রথম সমাচার ডেস্ক:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫২) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)।
গ্রেপ্তার সলিমুল্লাহ কার্যক্রম আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অন্যদিকে হাদিউজ্জামান ওরফে বাবু যুবলীগের গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
জানা গেছে, গত ৯ আগস্ট রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার চেষ্টা করেন। এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার পলাতক আসামি সলিমুল্লাহ ও হাদিউজ্জামানকে রোববার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি জানান, নবাবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
