বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, এটি একটি আমানত: জামায়াত নেতা সেলিম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশে যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, দেশের স্বার্থে ও জাতীয় কল্যাণে স্থিতিশীলতা, শান্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় মজলিসে শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে কোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ২০২৭-২৮ কার্যকালের জন্য নবনির্বাচিত মহানগরী মজলিসে শূরা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরীর কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। বিকেলে নারী শূরা সদস্য এবং রাতে পুরুষ শূরা সদস্যরা মহানগরী আমিরের পরিচালনায় শপথ গ্রহণ করেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।

নবনির্বাচিত শূরা সদস্যদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, শূরা সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়া গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, এটি একটি আমানত। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে-উল্লেখ করেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com