প্রথম সমাচার ডেস্ক:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। এই হার ভারতের ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ। সে হিসেবে বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।
বিশ্লেষকরা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়ন করা গেলে দারিদ্রের হার আরও কমবে।
ইউএনডিপির ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স বলছে, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের হারে প্রতিবেশীদের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।
প্রতিবেদন বলছে, পাকিস্তানের প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৮ জন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। ভারতে ১৬ আর বাংলাদেশে এই সংখ্যা প্রায় ১৫ জন। আর ৬৪ দশমিক ৯ শতাংশ দারিদ্র নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান।
বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য মোকাবিলায় শুধু আয় বাড়ানোই যথেষ্ট নয়; নিশ্চিত করতে হবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক নাগরিক সুবিধার সমান সুযোগ। এখনও বিপুল জনগোষ্ঠীকে দারিদ্র্য থেকে বের করে আনার চ্যালেঞ্জ দেখছেন তারা।
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘মানুষের জীবনযাত্রার মান অথ্যাৎ আগের পরিমাণ আয় করেও কিংবা সামান্য পরিমাণ আয় বাড়লেও মূল্যস্ফীতির সেই বর্ধিত আয়টুকুকে খেয়ে ফেলেছে এবং আরও বেশি খেয়ে ফেলার কারণে তাদের যে জীবনযাত্রার মানটা কমে যাচ্ছে। সে কারণে নতুন করে বহুমাত্রিক দ্রারিদ্রের সংখ্যা এই প্রথমবারের মতো ২০২৬ সালের যে পরিসংখ্যানটা সেখানে বৃদ্ধি পেয়েছে।’
ফ্যমিলি কার্ডসহ সরকারের বিভিন্ন প্রকল্পে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত হলে দারিদ্র আরও কমবে বলে মনে করছেন তারা।
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী জানান, মানুষের জীবনযাত্রার মান অথ্যাৎ আগের পরিমাণ আয় করেও কিংবা সামান্য পরিমাণ আয় বাড়লেও মূল্যস্ফীতির সেই বর্ধিত আয়টুকুকে খেয়ে ফেলেছে এবং আরও বেশি খেয়ে ফেলার কারণে তাদের যে জীবনযাত্রার মানটা কমে যাচ্ছে। সে কারণে নতুন করে বহুমাত্রিক দ্রারিদ্রের সংখ্যা এই প্রথমবারের মতো ২০২৬ সালের যে পরিসংখ্যানটা সেখানে বৃদ্ধি পেয়েছে।
ফ্যমিলি কার্ডসহ সরকারের বিভিন্ন প্রকল্পে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত হলে দারিদ্র আরও কমবে বলে মনে করছেন তারা।
সিপিডি গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান বলেন, ‘এক শ্রেণির মানুষের কাছে যাচ্ছি, আরেক শ্রেণির মানুষ পিছিয়ে পড়ে যাচ্ছে, ওইটার ব্যাপারে আমরা নজর রাখছি না। সেই বিষয়টার বিষয়ে কিন্তু সরকারের একটা বড় ঘারতি সরকারের নীতি কাঠামোতে ঐতিহাসিকভাবে আছে। এই সরকারের কাছে একটা দাবি থাকবে, সেটা হলো তারা যেই নীতি বাস্তবায়ন করেন সেটা যদি জাতীয় পর্যায়ে সকলের জন্য নাও নিতে পারেন, যখন বাস্তবায়ন করবেন তখন সবচেয়ে বেশি যাদের প্রয়োজন তাদের কাছে যেন যান।’
সূত্র: মূল প্রতিবেদন
