আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়— আদালতে আবু সাঈদ হত্যা মামলার রায় শোনার পর পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রায়ে তাকে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ শাস্তির আদেশ দেওয়া হলে তিনি বিচলিত হয়ে পড়েন এবং নিজের সপক্ষে যুক্তি দিতে থাকেন।
প্রকাশিত ভিডিও ও তথ্যানুযায়ী, তাকে যখন পুলিশ সদস্যরা সরিয়ে নিচ্ছিলেন, তখন তিনি চিৎকার করে বলছিলেন, “তিনি নির্দোষ। আমি কেবল তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা পালন করেছি মাত্র।” তিনি প্রশ্ন তোলেন, “সরকারের আদেশ পালন করার অপরাধে কেন আমাকে ফাঁসির দণ্ড ভোগ করতে হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিওচিত্র সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করেন। আসামির এমন আকস্মিক প্রতিক্রিয়া এবং তার দাবিটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
