প্রথম সমাচার ডেস্ক:
বরগুনায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে দিনব্যাপী ক্যাম্পেইন চালানো হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম বরগুনা সদর হাসপাতালে এই ক্যাম্পেইন পরিচালনা করে।
বেলা ১১টার দিকে বহির্বিভাগের রোগী ও স্বজনদের সঙ্গে একাধিক সচেতনতামূলক সভা করা হয়। লিফলেট বিতরণের পাশাপাশি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, এর ক্ষতিকর দিক, আমরা কী ধরনের ভুল করি এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়।
পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। প্রধান অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম।
আলোচনা করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি হারুন অর রশিদ, ফেরদৌসি মহুয়া, যুব ফোরামের ইউসুব সাগরসহ রোগীদের স্বজনরা। মূল প্রবন্ধ পাঠ করেন ফাতিমা কাজল।
সভায় বক্তারা বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন ও কোর্স সম্পূর্ণ না করা অত্যন্ত বিপজ্জনক। এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়, যা পরবর্তীতে চিকিৎসাকে কঠিন করে তোলে।
সূত্র: মূল প্রতিবেদন

শীতকালে গোসলের যে ভুলে হতে পারে হার্ট অ্যাটাক