প্রথম সমাচার ডেস্ক:
দেশের তাসাউফ চর্চার ঐতিহাসিক ধারার অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন চরমোনাই দরবারের বাৎসরিক অগ্রহায়ণ মাহফিল শুরু হচ্ছে আজ। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বাদ জুমা চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
ঐতিহাসিক চরমোনাই মাহফিলকে আত্মশুদ্ধির মহামিলন কেন্দ্র আখ্যা দিয়ে এর সফলতা কামনা করেছে জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মুফতি বাকি বিল্লাহ এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পথভোলা মানুষ পথের দিশা পান ঐতিহাসিক চরমোনাইয়ের এই আত্মশুদ্ধির মাহফিলে। এ মাহফিলের মাধ্যমে আল্লাহভোলা মানুষ আল্লাহর পথে চলার সঠিক নির্দেশনা পেয়ে পরিশুদ্ধ জীবনে ফিরে আসেন।
তারা বলেন, যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত, তারা এসব থেকে ফিরে নামাজ, রোজাসহ দ্বীনের পথে জীবন পরিচালনার সঠিক দিশা পান। তাই পরিশুদ্ধ জীবন গঠনে এ মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃদ্বয় তিন দিনব্যাপী এ বিশাল মাহফিলের সফলতা কামনা করেন।
শুক্রবার বাদ জুমা বরিশালের চরমোনাইয়ে এ মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। ৩০ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।
জাতীয় তাফসীর পরিষদের মিডিয়া সমন্বয়ক মুফতি মুহিউদ্দিন জিলানী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সূত্র: মূল প্রতিবেদন

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
রোজা অবস্থায় অবাঞ্ছিত লোম কাটার বিধান